সেই তুমি
- সুদীপ্ত সরকার

আমার বুকে তোমার হাত রাখো ৷
চোখে আমার চোখ রেখে দেখো ৷
ভাবতে পারো তোমার ভালোবাসা ৷
ষোলোআনা পূর্ণ কর আশা ৷

চঞ্চল নদীর মতো তুমি সরে যাও ৷
কাছে এসে পাশে বসে দু'টি কথা কও ৷
দিন যায়,রাত যায়,পার হয় বছর ৷
মনে তুমি দিয়ে যাও কোমল আঁচড় ৷

জানি না কতদিনে পাব আমি তোমারে ৷
পথ চেয়ে বসে আছি,ছোট নদীর পাড়ে ৷
আসি আসি করে তুমি এলে না কাছে ৷
বৃথা যেন মনে হল,জীবন অবশেষে ৷

তোমার জন্য জ্বালি চাঁদের আলো ৷
একবার পেলে দেখা লাগত ভালো ৷
বুজিয়া আঁখি তাই,আমি কাঁদি গোপনে ৷
নয়ন মেলিয়া দেখি,তুমি অন্তরের সামনে ৷


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।