তোমাকেই প্রশ্ন হে স্বাধীনতা
- সুকন্যা তিশা - নষ্ট বিবেকের ক্রন্দন
তোমাকে প্রশ্ন আমার, হে স্বাধীনতা
জবাব দাও তুমি ?
এ কেমন রূপ তোমার ?
আমাকে বন্দি করে একলাই স্বাধীন তুমি?
তোমাকেই প্রশ্ন হে বিজয় ?
কিসের নেশায় কিসের জয়ে
কিসের আশায় কিসের ভয়ে ?
পরাজিত আজ আমি ?
লাশের বন্যায় ,চরম অন্যায়
ক্ষমতারই জঘন্য ডাঙ্গায়
মৃত্যুর প্রহর কেন একাই আমি গুনি ?
তোমাকে প্রশ্ন হে অনুশাসন ?
কোন সত্যে, কোন ব্রতে ?
কোন শাষনের আনুগত্যে ধর্ষিত হই আমি ?
কোন ক্ষমতার অক্ষমতায় সঠিক বিচার পায় না নির্দোষী?
তোমাকে প্রশ্ন হে মানচিত্র ?
কোন নকশার রঙে তুমি লাল করেছো তোমার বুক ?
সেই বুকেতে জ্বলছে কেন মমতাময়ী মায়ের মুখ ?
তোমাকে প্রশ্ন হে বিবেক ?
কি করে এমন করে ঘুমাও তুমি অন্ধকারে,
কবে উঠবে আবার জেগে,গমন করবে উল্কা বেগে?
চাই না এ প্রতিক্ষা আর আমি ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।