অনিন্দিতা তুমি আমার আকাশ হবে?
- Nil Roy - অনিন্দিতা

অনিন্দিতা তুমি আমার আকাশ হবে?
আমি সারাদিন পাখি হয়ে
তোমার আকাশে উড়ে বেড়াব
কিংবা কখনো সাদা মেঘ হয়ে ওই আকাশেই ভাসব।
অনিন্দিতা তুমি আমার সাগর হবে?
আমি নদী হয়ে ছুটে যাব তোমার দিকে
যেখানে তুমি আর আমি মিশে যাব
ভালবাসার রঙ্গিন মোহনায়।
অনিন্দিতা তুমি আমার পাহাড় হবে?
আমি ঝর্না হয়ে ঝরতেই থাকব
তোমার অন্তর থেকে
আর সবাই কে বলবো তোমার আমার প্রেমের কাহিনী।
অনিন্দিতা তুমি আমার বৃষ্টি হবে?
আমার সমস্ত শরীর ভিজিয়ে দিয়ে এনে দেবে
একগুচ্ছ গোলাপের সুগন্ধ
ভিজবে আমাদের প্রেম ভালবাসার মূখরতায়।
অনিন্দিতা তুমি আমার রাত্রি হবে?
আমি পূর্ণিমা হয়ে আলোকিত করব
আলোয় আলোয় ছড়িয়ে দেব জ্যোৎস্নার প্লাবন।
অনিন্দিতা তুমি কী আমার হবে
শুধুই আমার, শুধুই আমার।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026