প্রিয়সখী
- সুদীপ্ত সরকার

এসো প্রিয়া আমি তোমায় প্রেম দেই ৷
সুখ দিয়ে আমি তব দুঃখ নেই ৷
জানি না কেন তুমি লাগছ উদাস ৷
ভালো হত পেলে তার একটি আভাস ৷

অনেক শুনেছি তোমার মিথ্যা বাহানা ৷
আজ থেকে করো তুমি মোকে চালনা ৷
পারব না দেখতে ওই চিন্তিত মুখ ৷
তবু কিছু বলো না যে,ফেটে যায় বুক ৷

যেও না আমায় ছেড়ে কভু বাঁকা পথে ৷
পারো যদি নিয়ে যাও মোকে তব সাথে ৷
তুমি সদা বেঁচে থাকো মোর প্রিয়জন ৷
মৃত্যু আসিলে করুক আমাকে দংশন ৷


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।