ব্যর্থ প্রেমের স্মৃতিতে
- সুদীপ্ত সরকার
ভুলতে আজও আমি পারিনি যে ৷
তুমি তো ছিলে চির-সঙ্গী যে ৷
জানি না কেন এমন করলে যে ৷
বেঁচেও আমি আজ মরে যে ৷
যন্ত্রণা,বুকটার ভিতরে যন্ত্রণা ৷
দিলে না আজও কোনো মন্ত্রণা ৷
শুরু হতে শেষ দিলে যাতনা ৷
রটিয়েছ মিথ্যে যত রটনা ৷
খেলেছ ছলনার খেলা ৷
করেছ শুধু অবহেলা ৷
অসহায় বসে আছি একেলা ৷
সনে ছিল স্মৃতির এক মেলা ৷
অশ্রুধারায় ভরে যায় হিয়ার নদী ৷
হায় তোমায় একবার পেতাম যদি ৷
অন্তরের শূন্যতা আজ বলতে চায় ৷
প্রেম করে তাঁকে কভু ভোলা না যায় ৷
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।