আমি বড়ো একা
- সুদীপ্ত সরকার
মনটা করে দিলে ফাঁকা ৷
দিলে না আর কোনো দেখা ৷
অশ্রুধারা বহে তাই দু'চোখে ৷
ভুলতে পারিনি আমি আজও তোমাকে ৷
এমন করে যাবে চলে স্বপ্নেও আমি ভাবি-নি৷
ছিল যত বিশ্বাস নিশ্বাসে,কোনোটিকেও আজ আমি হারাই-নি৷
জানি না কেন তুমি খেললে এই খেলা ৷
এই ভেবে কেটে যায় মোর সারা বেলা ৷
একদিন তো করেছিলে তুমি অঙ্গীকার ৷
নতুন সংসারের হবে সাথী আমার ৷
মনের হালত আর নেই যে ভালো ৷
চলে গিয়ে জীবনের নেভালে আলো ৷
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।