নানা রূপে বসন্ত
- সুদীপ্ত সরকার
কোটি কোটি তারকা রয়েছে আকাশে ৷
হরেকরকম গন্ধ মিশেছে বাতাসে ৷
খেলা করে মাছ পুকুরের জলে ৷
বসন্তদূত আজ ডাকল যে স্থলে ৷
শীতের গমনে হল বন্ধ আগুন ৷
মাঝেমাঝে মৃদু হাওয়া দিচ্ছে ফাগুন ৷
নূতন বাহারে অদ্য সেজেছে অরণ্য ৷
আর সেথা সেজেছিল বনেরই বন্য ৷
চারিদিক্ সবুজ সবুজ লাগছে রঙিন ৷
দেখে দেখে আমি তাই করিলাম ঋণ ৷
ঋণ মেটাতে আমি হাসি আনি মুখে ৷
ভালোবেসে আমাকে জড়াল সে বুকে ৷
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।