আর প্রেম নয়
- সুদীপ্ত সরকার
অসাধারণ,সুন্দরী,নেশা হলে তুমি ৷
করলে যে অভিনয় বুঝে গেছি আমি ৷
ভোলা মন করে দিলে পাষাণহৃদয় ৷
বিশ্বাসঘাতকতা তোমাকে যে কয় ৷
করে গেলে অনাচার আমার সাথে ৷
না বাঁচতে পারি,না পারি মরতে ৷
বেদনা দিয়েছ সাথী,তোমার মন্দ হোক ৷
বেঁচে থেকে পালছি মরণেরই শোক ৷
পীদিমের আলো হয়ে,যবে তুমি জ্বললে ৷
আশা,মন জ্বালিয়ে ছারখার করলে ৷
এমন জ্বলন তুমি পেও একদিন ৷
প্রার্থনা করি যেন আসে না ওইদিন ৷
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।