তুমিই প্রিয়তমা
- সুদীপ্ত সরকার
তুমি যে কত সুন্দর ৷
তাই দেখে তোমায় অন্তর ৷
একবার চাইলে মন মাতোয়ারা ৷
দিগ্বিদিক্ ভুলে আমি দিশে-হারা ৷
তোমার হলুদ পোশাক করে মোকে অস্থির ৷
চলন্ত দুনিয়াতে আমি একা স্থির ৷
তোমার হৃদয় যদি পাই একবার ৷
রক্ত দিয়ে লিখে দিতাম নামটি আমার ৷
জানি না কী দিয়ে কর্তা বানিয়েছে তোমায় ৷
আমারই জন্যে তুমি এসেছ দুনিয়ায় ৷
রূপ-রস-গন্ধ সবই লাগে মিষ্টি ৷
যদা আমি তব পানে রাখি মোর দৃষ্টি ৷
যেন-তেন-প্রকারেণ করিব তোমায় রপ্ত ৷
আশা নিয়ে বসে আছি,যত ছিল সুপ্ত ৷
চুপিচাপি দেখে তোমায় মন ভরে না ৷
তোমাকে ভুলেও কভু ভোলা যাবে না ৷
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।