আমাদের প্রকৃতি
- সুদীপ্ত সরকার

আকাশে সূর্য ওঠে ৷
ফুলেরা ফোঁটে ৷
মৃদু মৃদু বায়ু বয় ৷
পাখি সব কথা কয় ৷
ছোট বড়ো গাছ নড়ে ৷
তাই ফল ঘাসে পড়ে ৷
মেঘেরা বিদ্যুতের সাথে করে খেলা ৷
রামধনু মনে মনে পায় অবহেলা ৷
স্রোতস্বিনী বয়ে যায় ঝর্ণা হতে ৷
পাহাড় দিচ্ছে শুধু অনুমতি এতে ৷
মাছেরা খেলা করে প্রবাহিত জলে ৷
বন থেকে আসে মৃগ আনন্দ পেলে ৷
লাল-সবুজে মিশে দিন একাকার ৷
ভেসে ওঠে চন্দ্র নিয়ে জ্যোছনা তার ৷
করে তারা গমগম রজনীতে খুব ৷
নিঝুম রাতের মায়ায় ঝিঁঝিঁ কভু চুপ ৷
ঋতু কাজ করে য়ায় নিয়ে সময় কম ৷
প্রকৃতি সদা মেনে চলে ধরণীর নিয়ম ৷


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।