প্রণয়িনী
- সুদীপ্ত সরকার

হৃদয় না হত প্রেমী হায় ৷
যদি না আমি দেখতাম তোমায় ৷
তুমি খুব সুন্দর মনের মতোন ৷
পারবো তোমায় আমি করতে আপন ৷

আমি তো সুন্দরের কাছে শুনেছিলাম ৷
তাইতো পথ হয়ে তোমার কাছে এলাম ৷
একদিন এই পথ ধরে যাবে তুমি ৷
তাই ভেবে আজ থেকে অপেক্ষায় আমি ৷

তোমার জন্য খেলি পাথরের সনে ৷
আর যেতে রাজি আছি প্রেম মহা-রণে ৷
তোমার দেখাতে জাগে মনে শিহরণ ৷
পারবো না ভুলতে আমি আ-মরণ ৷


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।