দেশের কিছু কথা
- সুদীপ্ত সরকার
সুনাম ধন্য দেশ মোদের ভারতবর্ষ ৷
জাতিভেদ-হীনতা;আছি কোটি সহস্র ৷
কাশ্মীর হতে ভ্রমি কন্যাকুমারী ৷
একে 'পরের তরে সর্বদা লড়ি ৷
বাংলা-বোম্বের মত আছে ভুবন খ্যাত স্থান ৷
সবাই চলতে পারে নিয়ে সম্মান ৷
ইতিহাস প্রসিদ্ধ আছে কত স্মৃতি ৷
পবিত্র মন নিয়ে রহি যথারীতি ৷
মরুভূমি দেখা যায় রাজস্থানে ৷
গুজরাটে পাবে দেখা সিংহের সনে ৷
প্রাকৃতিক দুর্যোগে প্রতিবেশীর সহায় ৷
ভুলি নাকো কভু কিছু জানে তা সময় ৷
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।