নবরূপা ভারতবর্ষ
- সুদীপ্ত সরকার

এখানে প্রতিনিয়ত দেশ বদলাচ্ছে রঙ ৷
রামধনু থেকে নিচ্ছে চলার ঢং ৷
মাথায় ঘোমটা দিয়ে ঋতু আসসে ৷
নীল চাদরের তলায় মেঘ খেলছে ৷
সূর্যের কিরণ পেয়ে সবুজে বনানী ৷
মাটিতে লুটিয়ে পড়ছে সমুদ্র-পানি ৷
চাঁদের জ্যোচ্ছনায় অচল ঝিক্‌মিক্‌ করে ৷
ঝর্ণা ও মরুভূমি একে 'পরের তরে ৷
শস্যক্ষেত্র কোমল লাজে বুকে ঊর্ণা জড়িয়েছে ৷
আলতা-সিঁদুর-চন্দনে দেশ নব-রূপায় সেজেছে ৷


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।