মাটির টানে
- সুকন্যা তিশা - নষ্ট বিবেকের ক্রন্দন

এই শহর ছেড়ে চলো যাই চলে, ওই মাটির টানে, ওই মাটির দেশে,
ইট কাঠের এই দেয়ালগুলো, নাগরিক এই লাশগুলো, মরছে পচে চলার বেশে,
যাচ্ছে দিন তবু দিনের শেষে ।

জানে কি তারা সুখের খবর ?প্রতিদিনই দিচ্ছে কবর,
ভাবছে কি তবু বদ্ধ নগর ?বিষ নিয়েই যে ফুটছে টগর।।

গ্রামের ওই খোলা হাওয়ায়,হতাশার দিন ভুলায়,
ইচ্ছে করে আজ ছুটে চলি।।
ধুলোমাখা পথ ধরি ,
ধুলোমাখা পথ ধরি ইচ্ছে করে আজ ছুটে চলি।

রাঁখালের বাঁশিতে, মন ভরা হাসিতে, খেলে উঠা ফসলের মাঠ,
মক্তবের পানে, সুরে সুরে টানে টানে,
কি সুন্দর সেই কুরআন পাঠ।।
হারিয়ে যাওয়া সেই হারমোনিয়াম আর সেতারার সুরে আছে কি মধু ?
এ যুগের এই ড্রাম আর কিবোর্ডে, আছে কি আর সেই যাদু ?
বলো, আছে কি আর সেই যাদু ??

পীচ ঢালা রাস্তায়,সকালের নাস্তায়,ব্যস্ততার যত অজুহাতে।
এক সাথে খেতে বসা,আদরের দরকষা ,
এখন কি আর কারো ভাগ্যে জোটে ??

মাটির চুলার পাকের-ঘর, মায়ের হাতের রান্নার চল্,
বাবার করা বাজারের ব্যাগেতে,মমতায় ভরা ত্যাগে আর মায়াতে ,
ভালোবাসার যেই রেশ আছে ।
পাবো কি আর তা বুয়ার কাছে ??

বিকেলের আড্ডায় , সখীদের ঠাট্টায় ,
ছেলেদের খেলায় , বড়দের বেলায়,
শাসনে আর আদরে,গ্রামের ওই কুটিরে,
রূপকথার যে আসর ছিলো, সে আসর আজ কোথায় গেলো ?
ভিডিও গেম বুঝি সবই খেলো ।।

সন্ধ্যাটা হয়ে এলে,ছেলেমেয়ের চিৎকারে, পড়ছে সবাই বুঝা যেত,
ঘন্টা দুয়েক গেলেই উবে যেত সব ঝোঁক, খিদার ছুতোয় মুক্তি নিত।।
আজ আর নেই কোন ছুতো আর সোরগোল
বইয়ের নিচে সব ঢুবিয়ে মুখ-চোখ
বিদ্বান হতে আজ সবাই রাজি ।
কেউ নেই যে শুধু শিক্ষা খুজি ??

ঘুম-বুড়ির আহ্বানে ,দিদাদের গানে গানে,
খোলের ওই বাতাসে , শান্তির পরশে,
ঘুমের যে দেশ ছিলো, আজ কেন তা হারিয়ে গেল ?
এসির বাতাস বুঝি উড়িয়ে নিলো ?
যান্ত্রিকতায় বুঝি সবই গেল ??

এই শহর ছেড়ে চলো যাই চলে, ওই মাটির টানে, ওই মাটির দেশে।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026