চির বসন্ত
- সুদীপ্ত সরকার
আকাশে ঝলমলে রৌদ্র ৷
মেঘেরা করছে খেলা ৷
বাতাস হয়েছে ভদ্র ৷
বাগানে ফুলের মেলা ৷
চারিদিক্ সবুজে বেষ্টিত ৷
ঘন-কুয়াশা আজ বঞ্চিত ৷
স্বর্ণ ক্ষেত্র সদা হর্ষিত ৷
মাটিতে ঝরা-পাতা সঞ্চিত ৷
দিন হয়েছে রঙিন ৷
ধরণী নতুনে সেজেছে ৷
রাত পেয়েছে স্বাধীন ৷
চির বসন্ত এসেছে ৷
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।