অম্বু
- সুদীপ্ত সরকার

তৃষ্ণা মেটাতে দরকার তোমায় ৷
ধরণীর মাটি সদা স্বাগত জানায় ৷
নদী-নালা,খাল-বিলে তোমারই যে স্থান ৷
কল থেকে বের করি,করা হয় স্নান ৷
মেঘ-বৃষ্টি-সমুদ্র---চক্রাকারে ঘুরো ৷
ঠান্ডা,গরম উভয়ই সহ্য করতে পারো ৷
নানারকম কাজে তুমি মোদের সনে ৷
তোমার বিকল্প কিছু নেই ভুবনে ৷
সবুজকে বাঁচিয়ে রেখেছ ভূমি ৷
শুরু নেই,শেষ নেই,রঙ ছাড়া তুমি ৷
এক ফোঁটা না পেলে বোঝা যায় দাম ৷
বাঁচা থেকে আ-মৃত্যু তোমারই যে নাম ৷


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।