মা,চলে এসো তাড়াতাড়ি
- সুকন্যা তিশা - নষ্ট বিবেকের ক্রন্দন

মা, কষ্ট হচ্ছে আমার,ভীষণ চাপা একটা কষ্ট।
দেখাতে পারছি না কাউকে,বোঝাতেও পারছি না কিছুতেই।
খুব ইচ্ছে করছে তোমার কোলে শোয়ে মনটাকে শান্ত করি।
যখনই আমার খুব কষ্ট হয় তখনই তোমার কোলে শোয়ে কাঁদি আমি,
তুমি বুঝতে পারো না কখনও আমি যে কাঁদছি ।
মাগো,অকারন কেন এত কষ্ট পাই আমি বলতে পারো ?
তোমার ছোঁয়ায় আমার কষ্টগুলোকে একটু দূর করে দাও না ,
কষ্টগুলোকে বহন করার মত শক্তি দিনকে দিন হারিয়ে ফেলছি আমি,
আমার বিনিদ্র চোখ নিশ্চিত ঘুমের খোঁজে পাগলপ্রায় হয়ে শান্তির শীতল পরশ খুঁজছে।
তুমি আজ পাশে নেই ,থেকে থেকে শুধু তোমার কথাই মনে হচ্ছে,
যেখানেই আছো সেখান থেকে তাড়াতাড়ি চলে এসো আমার কাছে
ঘরটা আর মনটা বড্ড বেশিই শূন্য থাকে তোমায় ছাড়া।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026