মহীরুহ
- সুদীপ্ত সরকার

সৃষ্টির পরে তুমি দিয়েছ বিশ্বাস ৷
বাঁচিয়ে রেখেছ দিয়ে ফল,শ্বাস ৷
এক পায়ে দাঁড়িয়ে,হাত নিয়ে শত ৷
তোমার ভরসায় বিশ্বে রয়েছে যত ৷
চির সবুজে তুমি সদা অরণ্যানী ৷
সজীব দুনিয়ার বুকে প্রথম জননী ৷
অযথা কত কষ্ট দিয়েছি হৃদয়ে ৷
মুখ বুজে মূক হয়ে গেছো তা সয়ে ৷
দূষণ কমিয়ে তুমি বাঁচাও ভুবন ৷
না পেয়ে আদর,তুমি করেছ যতন ৷
সারা বিশ্ব জুড়ে আছো তুমি ছড়িয়ে ৷
ছিল আদি বাসস্থান তোমার তলায়ে ৷
প্রকৃতি আশ্রয় দিয়ে চির কৃতজ্ঞ ৷
তোমা বিনা আজ সব শূন্য-যজ্ঞ ৷
দিবা-নিশি কত প্রাণী থাকে তোমাতে ৷
শশী জাগে দেখে তোমায়,রবি যায় পাটে ৷
রাতের চন্দ্রালোকে তোমায় লাগে অপরূপা ৷
তোমার উপস্থিতিতে ভূমি-ক্ষয় আজ বৃথা ৷
খেয়ে,ঘুমিয়ে,না হেঁটে তুমি চির স্বাধীন ৷
বাকি যারা রয়েছে,সব তোমার অধীন ৷
তুমি ছাড়া জগতে সব কিছু অচল ৷
ছায়া হয়ে ধরণীর করে যাও মঙ্গল ৷


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।