উত্তর পেলাম
- সুদীপ্ত সরকার
দূরে তোমায় যাব নিয়ে ৷
হাত দুটো দাও বাড়িয়ে ৷
হিয়ার বেদনাকে করেছ নষ্ট ৷
কষ্টরা নিজেতে পেয়েছে যে কষ্ট ৷
তোমার পরশে মোর জীবন হল ধন্য ৷
তোমাতে আসিয়া আর রইলাম না নগণ্য ৷
বাকি জীবন কাটব তোমাকে নিয়ে ৷
হাসি-কান্না উভয়কে নিতে হবে সয়ে ৷
আশ্চর্য লাগে মাঝে-মাঝে তোমায় ৷
কী এমন দেখে ভালোবাসলে আমায় ?
তোমার চেয়ে ভালো-মন্দ আছে জগতে ৷
তোমার মত শুধু তুমি,যা রয়েছে আমাতে ৷
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।