কাগজ
- সুদীপ্ত সরকার

বাঁশ,কাপড়,ঘাস---এসব দিয়ে তৈরি ৷
জগতে তুমি হলে সবচেয়ে দরকারী ৷
নানা রঙে হও তুমি,বেশির ভাগ সাদা ৷
কলম,পেনসিল ধরে লেখা যায় সদা ৷
রঙ,তুলি দিয়ে তোমায় সাজায় আঁকা ৷
এসব কিছু না করলে লাগে তোমায় ফাঁকা ৷
নানান কাজে লাগো তুমি,বানায় কত কিছু ৷
বড় থেকে ব্যবহার করে ছোট শিশু ৷
তুমি ছাড়া জগতের নাহি সম্মান ৷
স্কুল-কলেজ-অফিসেতে তোমারই যে গান ৷
জন্ম থেকে মৃত্যু চাই শুধু তোমায় ৷
মাঝখানে না পেলে যেন অশ্রু ঝরায় ৷
চেনা-অচেনা,কাছে-দূরে সর্বদা থাকো ৷
ভারী-হালকা,ছোট-বড় সবই বজায় রাখো ৷
ছিঁড়ে ফেললে মনে মনে পাও অবহেলা ৷
তোমার তৈরি জিনিসে শিশুরা করে খেলা ৷
দুনিয়াতে সব থেকে কাজে লাগো বেশি ৷
নানা নামে ডাকে তোমায় দেশী-বিদেশী ৷
ছিল,আছে,থাকবে দুনিয়াতে দাম ৷
সৃষ্টির পর থেকে আজও তোমার নাম ৷


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।