মনের চিঠি - ২
- Nil Roy

আজ সকালের ডাকে একলা হেঁটে এলো -
ভালোবাসার সীলমোহরে জড়ানো একটা খাম;
ভিতরে পেলাম ফেলে আসা অভিমানের মোড়কে
শুকিয়ে যাওয়া একটা লাল গোলাপ, হয়তো
কোনদিন তোমার আগের লেখাগুলোর মতই সতেজ ছিল,
রাতের পাহারাদারের মতই চিৎকার করে বলতো
সব ঝুট্ হ্যায়, সব ঝুট্, মুখোশের আড়ালেই যত মিল ...
আর কতদিন তুষার ঢাকা তুঁষের আগুন হয়ে জ্বলবে
তোমার সেই কলঙ্কিনী বিরহিনী ব্যাথা ?
বসেই থাকি, ঘুমন্ত আগ্নেয়গিরির বুকে কান পেতে -
একটা হঠাৎ বিস্ফোরণ যদি হয়ে ওঠে কবিতা ।

: আজকাল তুই বড্ডো অবুঝ হয়ে উঠেছিস -

বুঝতে পারছিস না, এ হলো নেশা, শুধু নেশা,
সর্বনাশা মারিজুয়ানার মতো নেশায় বুঁদ,
বাইশটা শ্রাবনেও না মরে বেঁচে থাকা
বিরহী হৃদয়ের ক্লান্তি, যদি একটা শান্তির ঘুম ...

আজো অসমাপ্ত একটা ছবি,
পাতাবিহীন গাছে লাল পলাশ,
নগ্ন প্রেম, দাঁড়িয়ে আছে একঠায়,
ক্যানভাসের পিছনে উঁকিমারা আকাশটা
যেন জীবনের ডাকে উঠে যাওয়া
মানুষটার একটা পোড়ানো হৃদয় ।

আর আমি, সিগারেটের ছাইয়ের মতো বসে আছি
সেই পোড়া অবয়ব নিয়ে, দমকা হাওয়ায় ঝরে পরার অপেক্ষায় ...


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026