মনের চিঠি - ৩
- Nil Roy

বুঝলাম হারিয়ে যাওয়া কোন কিছুই ফিরে আসে না
শরীরের নিঃশ্বাসের মতো হারিয়ে যায় চিরতরে।
আজ আমার কোন কিছুর জন্য অপেক্ষা নেই, সবই সয়,
উচ্ছাসে ভরা প্রানোজ্জল তোমার লেখাগুলোর জন্যেও নয় ।

কে জানে বিকেলের কাছে ঝলসে যাওয়া দুপুরের কান্না
তোমার ছোঁয়ায় কাগুজে নৌকায় ভেসে আসবে কিনা আমার কাছে ...


: আজকাল শব্দের আকাশেও সূর্য অস্ত যায় -
মাঝে মাঝে রাত বাড়লে চিন্তাগুলো আটকে থাকে
দুটো দাঁড়ির মাঝে, হয়তো শব্দ খুঁজে বেড়ায় ভাবাবেগে ।

চোখের সামনে দোল খেতে খেতে চলে যায় বর্ণমালা
মগজে কারফিউ, বাউলের একতাড়ায় কেবল দেঁহাতি সুর,
আঙ্গুলের মেরদন্ডে উতরে যায় মহাকালের পথচলা
প্রেমের কবিতা সেখানে কোমরের ডেনিম থেকে অনেক দুর।

বিকেলের সূর্যরেখার বেস্ট স্ট্রোকগুলো যেখানে
বনের ফাঁকে ফাঁকে হামাগুড়ি দিয়ে নেমে এসেছে,
কিম্বা মোটা গাছের গুঁড়িতে আলপিন দিয়ে লেখাটা
যেখানে এখনো "তোমারে বেসেছি ভালো“ বলছে,
কিচিমিচি শব্দে যেখানে পাখিরা গাইতে চাইছে
ভালোবাসার গান, মনের আলেয়ার আলোতে
বরং সেখানেই না হয় বেঁধে নিস নিজেকে,
জুতোর ফিতেবাঁধা রোদচশমার স্মৃতিতে ...

আমি না হয় ততদিন ভালোবাসার সেলাইমেশিনে বুনে যাবো
বন্ধুত্বের নকশিকাঁথা, এফোঁড়-ওফোঁড় করে ফুটিয়ে তুলবো
সৃষ্টি-অবসাদ-মৃত্যু আর নিঃসঙ্গতা,
ঢেকে ফেলবো প্রথম প্রেমের লাশটা
আমার কবিতা তোমাকে দিয়ে ...


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026