মেঘ নদী আমি
- Nil Roy
অনেকদিন আকাশ দেখিনি আমি
তোমরা কি দেখেছ
তারা ভরা আকাশ ?
আজ তারাদের সাথে দেখা হলো
বহুদিন বাদে। শব্দহীন ছাদে আমি একা
ভীষণ ভাবেই একা। জ্যোৎস্নায় ভাসে মেঘ
কেমন অগোছালো
মনে হলো তারাদের, তাই বলল—
কি হয়েছে তোমার, এমন তো দেখিনি আগে
কোনো অ-সুখ কি ছুঁয়েছে তোমায়
নিশ্চুপ আমাকে দেখে মেঘেরা বলল—
তোমাকে সেদিন নদীর তীরে দেখলাম মনে হলো।
নদী ভাসিয়েছে পদচিহ্ন
নদীই গড়ে দেয় ভালোবাসা, নগর
সুখ-অসুখের মাঝে থাকে সাক্ষী বালুচর!
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।