হলুদ শাড়িতে বেশ লাগে ভাবনাকে
- Nil Roy

যেভাবে উদ্যাণে ফুলের বর্ণিল সমারোহ-
যেভাবে মিহি ধুলো চোখে পড়ার মধুর যস্ত্রণা
ঠিক সেরকম মিশ্র অনুভূতির খেয়াল বাজে অন্তরে!

তরুণ জলের উপর ভেসে সে যেন শরতের চাঁদ-
এমন জ্যোৎস্না, স্বপ্ন-সোনালী চাঁদরূপ দেখেনি পৃথিবীর কেউ!
অর-বৃত্তে চুমু খাই চাঁদের...
হলুদ শাড়িতে বেশ লাগে ভাবনাকে
পাখির ডানার মত তার চোখের পাতা উঠতো-নামতো-
আজও মুগ্ধ হই হৃদয়ের গভীরে!

যে ভালবাসায় জড়িয়েছি যাকে সে কি রাখে সে খবর?


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।