ভাবনা, তোমাকে
- Nil Roy
কৈশোরের স্বপ্নময় আকাশে
তখনও হাসেনি চাঁদ,
মনন ছোঁয় ছায়ারা
ভোরের সবুজে সূর্যের লুকোচুরি—
দিগন্তের নীলাদ্রির মতো
স্বপ্নরা শুয়ে আছে,
শীতের ঝরাপাতা পায়নি শিশু-রোদ।
সকাল এলো রঙ ও আলোয়
রাত্রি, পূর্ণ চন্দ্রিমায়,
তুমিও, ভাবনার স্রোতধারায়…
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।