যন্ত্রণা - ২
- Nil Roy

অসময়, বসে আছি নিস্তব্ধ
যেন প্রাণের চিহ্ন নেই অস্তিত্বে-
যেন বহুদিন ঘুমিয়ে আছি!

শুধু অচেনা কণ্ঠ এক গলে যাচ্ছে বাতাসের সংস্পর্শে এসে-
পৃথিবীর বাতাসে মিশে আছে শত-সহস্র বুকের দীর্ঘশ্বাস।

কবে থেকে যে এমন শূন্যতার বুক
অন্তরে অসহায় বোধ...
আর কত রাত জলের গ্লাসে পান করে যাব
তরল নিভৃতি!?


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।