নিস্বন - ১
- Nil Roy
জলের ভেতর এতো শব্দ ?
হাসি-কান্না; ত; “আহা: বাবা”- নষ্ট গদ্য।
জলের ভেতর এতো শব্দ। এতো পদ্য
রক্তের দাগ; চোয়ানো বিষাদ; কষ্ট
“জীবন্ত কন্যা-সন্তানের মাটি চাপা”
ছুটন্ত তীর বটবৃক্ষে বিদ্ধ।
জলের ভেতর এতো শব্দ-এতো কাব্য ?
চিহ্নহীন ধূসর দিগন্ত - ছন্নছাড়া
দুর্ধর্ষের ঘাড়ে মৃত্যুর থাপ্পড় –, কাঁপুনি
অশ্লীলতার ভাজে দীর্ঘকায় কামড়-অত্যাচার
সু-গন্ধির বাসর ঘরে সেই সব স্পর্শ
রোদ-বৃষ্টি-ঝড়; ভাঙ্গনের করুন সুর।
জলের ভেতর এতো শব্দ। এতো যুদ্ধ ?
নুড়ি পাথর মাটি; পাহাড় পর্বত খুড়ে দেখ।
অনাদি কালের বে স্পর্শ করে দেখ।
রুক্ষ রুঢ়; রোদ- বৃষ্টি- ঝড়ের কত ত?
হাজার বছর পর আবার পিছু ফিরে দেখ
জলের ভেতর কত শব্দ? কত দুঃখ?
ক্ষুধা তৃষ্ণা-যন্ত্রণা; কাব্যের গর্ভে--
ঝলসানো রুটি।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।