নিস্বন - ২
- Nil Roy
পৃথিবীর উৎস মুখে’ যে শব্দ, বর্ণমালা; য়
আদি-উপাখ্যান ; চুইয়ে পড়া বিষ; ”প্রতিধ্বনিত”
পথে-প্রান্তরে; লোনা জলে ; শালবনে; উল্লাসে
অগ্নিপালকে; সে সব শব্দ “বনবাসী”
উত্তর প্রদেশের ফুলনের বে হাড়-পাজরে ।
জলের ভেতর এতো শব্দ। এতো বর্ণমালা।
জলের ভেতর এতো শব্দ। এতো কান্না
পৃথিবীর উৎসমুখ হতে হেটে চলেছি... ...
গ্রীস সভ্যতা; ভারত বর্ষ; পারস্য উপসাগর;
রোম সাম্রাজ্য; বেদনার নীলাসক্ত পার্ল হার্বার
চীনের প্রাচীর; বিধ্বস্ত-বিদগ্ধ হিরোশিমা; ভিয়েতনাম
টুইন-টাওয়ার; ট্রয়নগরী, জুলুল্যান্ড; পিউনিখ;
ইয়োডক, কোডক প্রিজন সেল; গুয়েন্তানামো;
কত-শত যুগ,– শীত-বসন্ত- হেমন্ত... ...
ফিদা, কোরা উপত্যকা,
ঝলসানো পোড়ানো ১৯৩৯ হতে ১৯৪৫
মানবতার হীন-ঘৃর্ণ্য বিপর্যয় ১৯৭১,
শ্বেত-শুভ্র রমনার বটমূল; নগ্ন তেপান্তর
তপ্ত তৃষ্ণার্ত মরু; বিদগ্ধ অযোধ্যা বিপন্ন
জেরুজালেম; আদিবাসী; নৃ-জাতি গোষ্ঠী,
উজাড় শালবন, পতিত ভাঙ্গা রাজ প্রাসাদ
বোধের দেওয়াল, সময়ের প্রতিটি সেকেন্ড;
বিষণ্ণ প্রান্তর নদীচরাচর, উপত্যকা,
তন্ন তন্ন করে হেটে চলেছি----
সাম্রাজ্যের প্রাণান্ত প্রতিটি দেওয়াল,
খুটে- ভেঙ্গে দেখ কত শব্দ?
কত কান্না জলের ভেতর ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।