নিস্বন - ৩
- Nil Roy

জলের ভেতর এতো শব্দ। এতো স্পর্শ
ত্রিশূলে প্রেতাত্মার পদধ্বনি; ভ্রূণ হত্যা
প্রহসন খুন আর হানাহানি; গায়ত্রী মন্ত্রে
সূর্যে; রাহুর কক্ষপথে - কাব্যের টানাটানি
যুগের দেহে নিমগ্ন সমগ্র বিপর্যয়।
স্পর্শখানি আছড়ে পড়ে প্রাচীন গ্রন্থে ।
অতৃপ্ত আত্মার মিছিল-কোলাহল প্রতি জনপদে
আরব্য রজনীর হাজার রাতের গল্প এক চিলতে
বোধের দেওয়ালে ।
বাদল-দিনে তুমুল বৃষ্টি-ঝড়, পুণ্য স্নান, অর্ঘ্য
তীর্থ যাত্রা; আত্মার স্পর্শ; দহনে, দংশনে
আত্মদীর্ণ লখিন্দর।
জলের ভেতর এতো শব্দ। এতো স্পর্শ
বেহালার সুর --- কতদূর------।।

জলের ভেতর এতো শব্দ। এতো বিষ-
অশ্লীলতার শিস, অমরত্ব প্রতিশোধ প্রতিহিংসা
সৃষ্টিমুখে অগ্ন্যুৎপাত জ্বলন্ত শিখায়
গলে গলে লণ্ডভণ্ড প্রান্তরে।
ঝকঝকে কাচের দেওয়াল; গাঢ় যৌবন
বাতাসী বন; উল্ল্যাসী সজ্জা, প্রেয়সী চোখ
তপস্বী চুম্বন, ঘনান্ধকার, বসন্ত-রজনী উৎপীড়িত;
বিষে, আর ... পোকার দখলে ।
জলের ভেতর এতো শব্দ, এতো বিষ।

জলের ভেতর এতো শব্দ। এতো বর্ণমালা
চিরকাল নদী চরাচরে শুনি ভাঙ্গনের গান
আহত আত্মার নূপুর সানাই আর্তি-”বর্ণীল”
বসন্তের রাগ-রাগিণী এক তারা কেঁদে উঠে বিষণ্ণ প্রান্তরে
তুমুল বৃষ্টির অর্ঘ্য ধুয়ে-মুছে নেয় নোনাবালি, রক্ত, দাগ
যুগের ক্ষত


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।