নিস্বন - ৫
- Nil Roy
জলের ভেতর এতো শব্দ ? এতো উৎস রহস্য
ইহকাল, শুকনো এক অভাবগ্রস্ত বাসীপান্তা- গ্রন্থ
দম্ভকারী- ধনাঢ্য করুণ অবশেষে ডেবে গেল মাটির অতলে
অপরাহ্ণে যে বালকটি হত্যা করা হল?
জুলকারনাইন লৌহ-শিশা দ্বারা যে প্রাচীর নির্মাণ করলো?
একটানা তিনশত বছর যে যুগল ঘুমিয়ে ছিল
আদি স্রষ্টা হিংসা- হানাহানি সব সঞ্চালন করলো
গ্রন্থি সমূহে ।
গুণীজনেরা এক দৃষ্ট তাকিয়ে অনন্তে ছুটে চলা
”চির যুবা”- অশ্বটির প্রাণে।
ম্যাক্সিম গোর্কীর প্রাচুর্যের স্বর্ণ শিখরে
আরোহণ করে আত্মহত্যা ?
মহীয়ান ভাস্কর্য; রাজমুকুট, গম্বুজ নক্ষত্র
কাব্যের গর্ভে আটেনা যেন, এতো কান্না
রহস্য-কাব্য-কবিতা।
প্রাণ ভরা আর্তি; ছন্দ-গন্ধ, ব্যর্থ মনোরথে
মুনি-ঋষি ভ্রু-কুঁচকায় ক্ষত-বিক্ষত অন্ধকারে।
সন্ন্যাসীর উদাসী ব্যাকুলতা; মর্মমূলে
ভয়ংকর আর্তনাদ বাজিয়ে... ...
তৃষ্ণার্ত উনোনে বাজায় করুন সুর।
জলের ভেতর এতো শব্দ, এতো পাপ-পুণ্য?
ক্যাথলিক চার্চ; গীর্জা মন্দির, পূজা মণ্ডপ
উপাসনালয়; ছন্দময় গন্ধময় আগুন হতে
প্রজ্বলিত আলো বিচ্ছিন্ন নয়।
দম্ব-ভম্ব, জয় ক্ষয়, জুলুম নির্যাতন
ধ্বংস যজ্ঞের দেহে অশনি সংকেত ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।