মনের চিঠি - ৭
- Nil Roy
আমিতো কেউ নই, কোনও মোহিত লোবানের মত নই
রূপান্তরিত! পাখি ও রংধনুর মতো বাদামী ডানার প্রিয়তমা
তোমার ত্বকে ময়নামতির ঘ্রাণ বুনে দিয়েছে কৃষক-
আমি এক ফেরিওয়ালা তার কর্পূর ফেরি করি পথে পথে
যার রঙে রাঙা রাজপথ কেবল তুলোর মতো উড়ে
পাগল প্রেমিকার মতো এক বালিকা অক্লেশে চুম্বন খায় পথের প্রান্তে
ভুলে যাই নির্মেদ ভালোবাসার গল্প- কেবল লিখেরাখি নিম্নাঞ্চলের ইতিহাস
আমার কোনও পাথর শো-কেসে জমা করলে এত এত অন্ধজাদুকর
কথা কয় আগুনের ভাষায়- চোখে জ্বলে নির্মোহতার দীপ্তি
জানি তো কেবল আক্ষরিক স্বপ্নের রূপ! তবুও অক্ষরের প্রতিরূপ তৈরা করা
প্রাগৈতিহাসিক গল্পগুলো একে একে জমা হয় দেয়ালের প্রতিপক্ষে
কেউ তো তবু প্রতীক্ষায় আছে, না জেনে কাঙ্ক্ষার গন্তব্য- তবুও
জানিনা তার পরিচয়, জানি শুধু লোভনীয় রঙের ফেস্টুন ঝুলাবো আকাশে
কেউ জানুক আর নাই জানুক; আমিতো জানি তার সকল গোপন আন্ধার।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।