সঙ্গিনী
- সুদীপ্ত সরকার
মনটা চুরি করে চলছে যে রাণী ৷
আমি আজ আমাতে নেই সে-তো জানি ৷
হারিয়ে প্রথম মন শান্তি পেলাম ৷
দুনিয়াকে ভালোবাসায় ভরিয়ে দিলাম ৷
এখন তো মন শুধু চায় তোমাকে ৷
প্রেমাকাশে উড়ছে প্রেম ঝাঁকে-ঝাঁকে ৷
পরাণ আজ খেলছে তব হিয়ার সনে ৷
তোমার ওই নীরব কথা ভেসে আসছে কানে ৷
হৃদয়ের স্পন্দন প্রতিনিয়ত বলতে থাকে ৷
কখনো উদাস করে যেও না মন থেকে ৷
তোমার বচনে পেলাম বসন্তের ফাগুন ৷
প্রেমের ওই দ্বীপ-শিখায় জ্বেলে রাখব আগুন ৷
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।