আকাঙ্খার এক রজনীতে
- Nil Roy
অনেক আকাঙ্খার কোনও এক রজনীতে
চাঁদের কঙ্কাল ভেসে উঠে
পুনরায় ডুবে গেলে
মেঘেদের ভীড়ে দেখেছিলাম তাকে
ভীরু এক চড়ুইয়ের মতো
ঝড়ের আঘাতে
ডানাদুটি মেলে পড়ে আছে মাটির ওপর।
বুঝি তুমি তুলে নিলেই
দু'হাতে অফুরান আকাশ
সূর্যের সোনারঙ আমাদের গায়।
সময় শেষ হলে
জীবন এবং সময়ের স্বাদ পায় কেউ?
মানুষ বলেই সে
পাখি হয়
পাপী হয়
ভালবাসা ঢেলে দিলেই হয়ে যায়
মহান আকাশ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।