মনের চিঠি - ৮
- Nil Roy

তুমি যদি না আসতে পারো, আমার শহরে -
অন্তত একটি চিঠির ভাঁজে তোমার গন্ধ পাঠাও

বেশ জ্বলুক রঙমশাল, বিচ্ছিন্ন পোড়াপুড়ি
ইদানীং পাল্টে যাচ্ছে তোমার কবিতা, শামুকের গুটি;
তার খোলসে ঢুকে পড়ছো তুমি।

: তোর চিঠি পেয়ে আমি বদ্ধপরিকর ;
আড়ালে প্রাণের মধ্যে থাকি - দিন
কয়েকে তোর জন্যে লিখবোই কবিতা।

আসলে খুকী! অনেক কাল ধরে নিজেকে অন্ধ ভাবি ;
নৈঃসঙ্গের কথা লিখতে ‘একাকী’ শব্দের
ব্যবহার চাই না -
তোর দিকে তাকালেই
যেমন বুঝতে পারিস
আমার এখন যথাযথ উত্তাপ-কিয়দংশ শীতলতা দরকার।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।