মনের চিঠি - ৯
- Nil Roy

আজ আমার অন্ধঘরে বারবার
বিপন্নপ্রায় টিকটিকির সংবাদ শিরোনাম শুনলাম -
মাঝে-মধ্যে তোমার পোস্টকার্ড ছুঁয়ে
পৌঁছলাম গরাদ পেরিয়ে মাঠের মধ্যে
হালকা বৃষ্টির নরম শরীর হাতড়ে-হাতুড়ে শরীর

স্বপ্নভঙ্গকালে কোথায় বৃষ্টি !
চাঁদরে গাঁথা সোনামুখী বেদনার সূঁচ!

: জীবন মানে শরীর? শরীর মানে জীবন?
তাহলে আজ জীবন এক্সরে মেশিনে শুইয়ে এলাম।

এত কী পড়িস? তুই কী ডাক্তার হবি? ইঞ্জিনিয়ার?
বন্ধুপিতাকে কবর দিতে মনে হলো
আমি যদি গোরখোদক হতাম!

জানি, তুই বলবি : ক্যামন কথা! পুরুষ তুমি?

খুকি, পৌরুষ ষাঁড়ের ধনুক হতে ছোঁড়া লাল তীর।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026