মনের চিঠি - ১০
- Nil Roy
একদিন হাইওয়ে উধাও হয়ে যদি বিস্তৃত মাঠ ;
আমরাও পেতাম ঘোরগ্রস্ত লাটিম শৈশব।
হাড়ে হাড় বজ্জাত! এইবার কবিতা পাঠাও -।
: ইদানীং আমি মাঝে-মধ্যে হাওয়া হয়ে যাই ;
প্রিয় ঝোলা আমার অফিস করে -
আমি তখন কফিশপে-অপরিচিত রাগে
আগুনে ফাটছে কতগুলো বাঁশের গিঁট।
আটটায় বাস ; লেজ গুটিয়ে কবিতা পালায়, কুকারের শিস -
পদ্যের বদলে পুরনো এই চিঠিগুলো-ই আপাতত পড়িস।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।