ভাবনা
- Nil Roy

আমাকে তুমি একটু কাছে চাইছো
আমি বুঝতে পারছি, আর তাই আমি
অরণ্য, ফুল, পাখি, জ্যোৎস্না এসব
বিছিয়ে দিয়েছি তোমার বিছানায়
এদেরকে জড়িয়ে ধরো, আলিঙ্গন করো
দেখবে, আমাকেই পাবে।

এখন তুমি আমাকেই দেখতে চাইছো
আমি বুঝতে পারছি, আর তাই
খুব ধীরে খুলে দিলাম আমার দণি জানালা
ঐ যে দূরে তারা দেখছো
ওর ভেতর দিয়ে আমি এখন দেখছি তোমাকে।
তুমি অশ্রুতে ভিজিয়ে দিও না তোমার স্বপ্নগুলোকে........

কেননা এখন অনেক রাত
আর আমার বুকের ভেতরটা একেবারে শূন্য
ঠিক এ মুহূর্তে তুমি আমার মন থেকে
দুঃখগুলো কুড়িয়ে নিতে চাইছো
আমি বুঝতে পারছি, ভীষণ বুঝতে পারছি
আর তাই আমি
উড়িয়ে দিলাম আমার মনটাকে........


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026