মন-পাখি
- সুদীপ্ত সরকার

তুমি আমার হিয়ার হাসি,আমার মনের আশা ৷
আমার কাছে আসো প্রিয়া,দিমু ভালোবাসা ৷
প্রেমের মোহনাতে আমরা দু'জন ডুবে আছি ৷
আকাশে মেঘ হয়ে আনন্দে ভেসে চলছি ৷
তোমার জন্য সইতে পারি সহস্র বেদনা ৷
যতদিন বেঁচে রব তোমায় কষ্ট দেব না ৷
চাঁন্দের আলো একবার তোমায় দেখে বুজে গেছে ৷
তোমার স্নেহের শুভ্র জ্যোতি মনে গেঁথে আছে ৷
মনে হাত রেখে বলো মোকে কভু ভুলবে না ৷
চন্দ্র,সূর্য সাক্ষী রইল তোমায় ছেড়ে যাব না ৷


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।