রক্তের ফুল
- শরিফুল ইসলাম

রক্তের ফুল ফুটেছে আজ বাংলার মাটিতে
একাত্তরে ফুটেছিল বাংলার উদ্যান ফুলে শোভিতে।
স্বাধীনতা এনেছিল বাংলার দামাল ছেলের দল
লাখো শহীদের রক্ত মুক্তিযোদ্ধার স্বপ্নের উৎপল
মাগো তুমিও বলেছিলে একাত্তরে স্বাধীন হয়েছে দেশ
তবে কেন পরাধীনতায় শিকল পরা প্রিয় বাংলাদেশ।
ভোরের পাখি যখন ভাঙিয়ে দেয় ঘুম
ঐ শোনা যায় বোমা গুলির ধাম ধুম।
এক বুক দীর্ঘশ্বাস হৃদয় চিরে ওঠে
দুর্বিত্তের আক্রমনে ভাইয়ের রক্তে ফুল ফোঁটে।
গ্রাম নগর বন্দরে শত শত হায়েনার দলে
ঘুরে বেড়ায় আজব কোলাহলে।
মাংস খেকো কাক শকুনের মত
টুকরে নিচ্ছে রক্ত জবা দিবানিশি কত।
এরই মাঝে চলেছে বেয়ে বেচে থাকার যুদ্ধ
দির্ঘশ্বাষের ভেলায় চড়ে জনতা আজ বুদ্ধ।
ঘরে বাহিরে খুন হচ্ছে ধ্বর্ষিত হচ্ছে নারী
শাস্তি দিচ্ছে নিরাপরাধীদের রাক্কুসি অত্যাচারী।
কালো কুয়াশায় আজ দেশটা পড়েছে ঢাকা
এমনি করেই কি পড়ে রবে দুখি বাংলার স্বপ্ন আঁকা।
অস্ত্র তুলে দাও গো মা হাতে স্বধীনতা আনবোই ঠিক
তোমার কোমল হাতে আবার উড়াব কার্তিক।
১৭৷০৬৷২০১৬


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026