টাকা আর পয়সা
- সুদীপ্ত সরকার

টাকা পয়সাকে দেখে অবহেলায় ৷
পয়সা ছাড়া টাকার হিসেব না হয় ৷
বুঝতে পারে না টাকা,পয়সার কষ্ট ৷
মূল্য বাড়িয়ে পয়সাকে করে নষ্ট ৷
গর্বিত ছেঁড়া টাকা এল পয়সার কাছে ৷
পয়সা আনন্দে কয় বিড়াল উঠল গাছে ৷
বড়ো হতে গেলে আগে ছোট হতে হয় ৷
ছেঁড়া টাকা মূল্যহীন,এটা মিথ্যা নয় ৷
পয়সা দিয়ে হিসাব পুরোপুরি মেলে ৷
অহঙ্কারী হয়েও টাকা কভু বসে খেলে ৷
টাকা-পয়সা উভয়েরই দরকার জগতে ৷
নইলে যে ভারসাম্য হবে গোলমেলেতে ৷
পয়সা ছোট,টাকা বড়ো ভেদাভেদ নয় ৷
মূল্যের নিরিখে মোদের পরিচয় ৷


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।