নিদারুণ ভালোবাসা
- সুদীপ্ত সরকার

এমন করে আমাকে দেখ না,অন্তরে লুকিয়ে রাখব ৷
আমার মন তোমাতে হারিয়ে তোমার হিয়া চুরি করব ৷
তোমার হিয়ার ভিতর থেকে আমার অন্তর বলছে ৷
প্রেম-শত্রুদের দেখে আমার ভয় লাগছে ৷

আমাকে তুমি সামলে নেও,তোমাকে নিব সামলে ৷
বড় সরো ভারী বিপদ হতে পারে নইলে ৷
চুপি চুপি দেখে তোমায় মন পাগল হয়েছে ৷
দূর হতে তুমি আমায় জলে দিয়েছ জ্বালিয়ে ৷

এখন আমি মনের আকাঙ্খা সব বের করে দেব ৷
আর তোমার থেকে সারাক্ষণ ভালোবাসা নেব ৷
প্রেমের কন্টককে আঁচল হতে দূরে সরিয়ে দেব ৷
তোমাকে প্রেমের রঙে রাঙিয়ে সাজাব ৷

প্রেমের সৌরভে তোমায় সুরভিত করব ৷
প্রেম-দেবীর আসনে তোমাকে বসাবো ৷
প্রেম-ভক্তি দিয়ে তোমার আরতি সাজাবো ৷
আর ওই অঞ্জলির জলে নিজেকে ভাসাবো ৷


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।