ভালোবাসা অনুভব
- সুদীপ্ত সরকার
না না না মারতে পারব না আমি ৷
তোমার মতো হতে পারে সেও কারোর প্রেমী ৷
ভালোবাসা দিয়ে সবই বোঝা যায় ৷
প্রেম দিয়ে ডাক,পাখি ফিরে চায় ৷
ডালে ডালে বসে বসে ভাবে একা একা ৷
পরিশেষে দেখা দিল পাখিটির সখা ৷
নীরব জগতে তারা করছে কূজন ৷
অর্জিত প্রণয়ন দেখ করছে অর্পণ ৷
পাখিদেরও মন আছে,আছে ভালোবাসা ৷
যেমন তোমার-আমার মনে রহে আশা ৷
মনে কর পাখি ছেড়ে,সেথা তুমি-আমি ৷
এবার কর নিক্ষেপ,যাকে পারো তুমি ৷
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।