মনে পড়ে যাবে অনিন্দিতা
- Nil Roy - অনিন্দিতা

কুয়াশার চাদর ছিড়ে হেটে চলেছি তোমার খোজে একলা
দেখা হবার পরেও তোমায় হয়নি কিছুই বলা,
আবার দেখা হলে কোন এক শীতে
সেই অজানা পথে,
মনে পড়ে যাবে অনিন্দিতা সেই রাতের কথা,
মনে পড়ে যাবে সেই নীরবতা,
মনে পড়ে যাবে সেই নিঝুম কুটিরের দুয়ার,
মনে পড়ে যাবে চারিদিকে ভিড় করে আসা সেই অচেনা পাহাড়,
আগুনের পাশে মুখোমুখি মোরা
জেগে ছিলো দু'চোখে ইচ্ছে বাধনহারা,
আবার দেখা হলে কোন এক শীতে
সেই অজানা পথে,
মনে পড়ে যাবে অনিন্দিতা সেই রাতের কথা...


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026