সময় ফিরে আসে
- শেখ মাফিজুল ইসলাম

কে বলেছে সময় ফিরে আসে না?
সময় কেবল যায় না, ফিরেও আসে।

ইচ্ছা শক্তির কাছে পরাস্ত হয় হতাশা
ইচ্ছা শক্তির কাছে পরাস্ত হয় বিষাদ;
সময় ফিরে আসে।

সুখী সময়ের চিত্রপট মনে করো-
দেখবে শৈশবের মধুর স্মৃতি ফিরে আসছে
স্বজনের ভালোবাসার কথা ফিরে আসছে
অতীত দিনের গান- গল্প ফিরে আসছে
যা স্মৃতিতে ভাস্বর।

যা হৃদয়কে ছুয়েঁ যাবে নিবিড় ভাবে
ফিরে আসবে সময়।

নিজেকে নতুন করে প্রস্তুত করো
সুন্দর জীবনের জন্য সময় ব্যয় করো
চেষ্টা চালিয়ে যাও মৃত্যুর আগ পর্যন্ত;
দেখবে অতীত সময় ফিরে আসছে
সময় অপেক্ষা করছে তোমার জন্যে
সময় অপেক্ষা করছে সুন্দর জীবনের জন্যে
কে বলেছে সময় ফিরে আসে না?
ফিরে আসে,
তাকে ধরার কৌশল জানতে হয়।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026