বন্ধু,তোরা আসিছ বলেই
- সুকন্যা তিশা - নষ্ট বিবেকের ক্রন্দন
তোরা আসিছ বলেই; হাসিতে আমার কান্না লুকোয় না,
তোরা আসিছ বলেই; ক্লান্ত বিকেল ক্লান্ত লাগে না।
তোরা আসিছ বলেই; উড়তে পারি মুক্ত আকাশে,
তোরা আসিছ বলেই; দু:খগুলো ভেসে যায় সুবাসে।
তোরা আসিছ বলেই; বিপদ আসলে এগিয়ে যাই দাপটে,
তোরা আসিছ বলেই; খেলতে পারি দু ডানা ঝাপটে।
তোরা আসিছ বলেই; বিষাদ রাতে একলা লাগে না,
তোরা আসিছ বলেই; বন্ধুর পথে বাধা থাকে না।
তোরা আসিছ বলেই; করতে পারি দুশ্টুমি আর বাহানা,
তোরা আসিছ বলেই; গল্পে আড্ডায় ভুলে যাই বেদনা।
তোরা আসিছ বলেই; বন্ধু আমার শত রাগ,অভিমান ,
তোরা আসিছ বলেই; উৎসর্গ তোদের কফিহাউসের গান।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।