বাবা
- Nil Roy

বাবা তুমি একটি বার আমায় খোকা বলে ডাকবে,
জন্মের পর তুমি যেভাবে আদর করে আমায় ভালবাসতে,
যত্ন করে যেভাবে আমার খেয়াল রাখতে,
আজও আমি সেই পরশ পাই, যখন আমি একলা থাকি !
তখন বারবার তোমার স্মৃতিগুলো আমায় হাতছানি দেয়,
তুমি চলে গেছো আমার থেকে অনেক দুরে, আমায় একা করে !
বাবা তুমি কি শুনতে পাও আমার মনের কান্না !
যদি শুনতে পাও তবে আসো না কেন আমার কাছে ?
আমি প্রতিদিন ব্যস্ত থাকি নানা কাজে,
কখনতো তোমায় দেখতে পাইনা আমার পাশে!
আমায় ছাড়া একা তুমি কেমন করে থাকতে পার !
আমি ভালো নেই বাবা, তোমার কথা মনে পরে সবসময়!
তুমি সব কিছু ভুলে একটি বার শুধু একটি বার
তোমার খোকাকে খোকা বলে ডাকো না !

© অঙ্কুর মজুমদার

►পিতৃদিবসে আন্তরিক শুভেচ্ছা সবাইকে◄


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026