তোমার মনে আছে অনিন্দিতা
- Nil Roy - অনিন্দিতা

অনিন্দিতা, তুমি ভাবতেই পারবে না;
যে শহরে তুমি ফেলে যাওয়া দিনগুলোতে নিয়ন আলো দেখতে পাওনি।
সে শহর আজ কেমন সেজে আছে!
সে শহরে আজ শুধু আলোর ঝলকানী দেখতে পাচ্ছি।
চারিদিকে আলোর মেলা বসেছে।
অথচ, তোমার মনে আছে অনিন্দিতা,
এই শহরেই রোজ মোমবাতি জ্বেলে সন্ধ্যাবেলা দুজনে প্রার্থনা করতাম,
পাশাপাশি বসে মনের কত কথা বলতাম,
বৃষ্টির দিনে মোমের আলো পাশে রেখে দুজনে ছায়াবাজি খেলতাম,
ঘরে তখনও হারিকেন জ্বলত,
তখনও বিদ্যুৎ আসেনি এই শহরে,
আমাদের দুজনের দিনগুলো তখনও যান্ত্রিক হয়ে উঠেনি,
আমরা দুজনে তখনও বিষাদের ছায়া গায়ে মাখতে শিখিনি,
তখনও ভাবতাম এই ভাবেই হয়তো
আমরা দুজন সারাজীবন পাশাপাশি থাকবো।
তবে তা আর হয়ে উঠেনি
আজ আমরা দুজন এলোমেলো হয়ে গেছি খুচরো পয়সার মতো।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026