ওই তারাটাই মা
- Nil Roy
রাতের আকাশ কেমন যেন ধুসর মেঘে ছাওয়া,
মৃদু শীতল পরশ নিয়ে বইছে ভিজে হাওয়া।
এরই মাঝে অবাক হয়ে আকাশপানে দেখি
পূব আকাশে একটি তারা, জ্বলছে ঝিকিমিকি।
বোকার মতো ভেবেমরি কেমন করে হয়...!
মেঘের ছায়ায় একটি তারা, কেমনে ফুটে রয় ?
বিস্মিত মন দৃষ্টিতে তাই, পলক পড়েনা,
অবুঝ হলে ভেবে নিতাম, ওই তারাটাই মা।
ইচ্ছে করে ওই তারাকে মা বলে ডাকি,
মা যে আমায় একলা রেখে দিয়ে গেছে ফাকি।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।