অনিন্দিতা তুমি আমায় জিজ্ঞাসা করেছিলে
- Nil Roy - অনিন্দিতা

অনিন্দিতা তুমি আমায় জিজ্ঞাসা করেছিলে
তোমার চোখের রঙ কি ?
আমি বলতে পারিনি।
তুমি আমায় জিজ্ঞাসা করেছিলে
তোমার সাথে আমার প্রথম কবে দেখা হয় ?
আমি বলতে পারিনি।
তুমি আমায় জিজ্ঞাসা করেছিলে
সেদিন তুমি কি রঙের পোশাক পরেছিলে ?
আমি তাও বলতে পারিনি।
তাই বলে আমায় একলা রেখে তুমি চলে গেলে
ভেবে নিলে আমি তোমায় ভালোবাসিনা।
অনিন্দিতা তুমি কি ভাবো মেয়েরাই সব মনে রাখে
ছেলেরা কিছু মনে রাখেনা
তার মানে কি ছেলেরা ভালোবাসতে জানেনা
ছেলেরাও ভালোবাসতে জানে, ঠিক তেমনই ......
তোমার চোখের রঙ কি, তোমার সাথে আমার প্রথম কবে দেখা হয়,
সেদিন তুমি কি রঙের পোশাক পরেছিলে, তা আমার মনে নেই
কিন্তু আমি তোমায় ভালোবাসি অনিন্দিতা।
তবে তুমি জানো আমাদের মধ্যে পার্থক্যটা কি
তুমি ভালোবাসার হিসাব রেখেছিলে
আর আমি শুধুই ভালোবেসেছিলাম।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026