ভালোবাসি তোমায়
- Nil Roy - অনিন্দিতা
হৃদয় দিয়ে ডাকছি তোমায় একটু কাছে এসো
চন্দ্রিমা হয়ে দেখবো তোমায় মেঘের কোলে ভাসো,
তোমায় নিয়ে হারিয়ে যাবো দুর কোন এক গাঁয়ে
ভালোবাসার ঘর বানাবো ভালোবাসা দিয়ে,
তোমায় আমি রাঙিয়ে দেবো রামধনুর সাত রঙে
মেলবো ডানা দুজন মিলে নীল প্রজাপতির ঢঙে,
বন্ধু বলে ডাকবো তোমায় আমার কাছে এসো
মনের কথা বলবো তোমায় একটু ভালোবাসো ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।